
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকীর স্বাক্ষরিত অনুমোদনপত্রে রাজশাহী মহানগর ছাত্রসমাজের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নেতৃত্বে পারভেজ মোশাররফ ও মিজানুর রহমান
নতুন কমিটিতে পারভেজ মোশাররফকে আহ্বায়ক এবং মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মাহবুব রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন- রাসেল খাঁ, সেলিম রেজা, শামসুল জাহান মুক্তার, আখতারুজ্জামান, মুস্তফাজুর রহমান ও আলী হাসান।
সদস্যরা
কমিটিতে সদস্য হিসেবে আছেন-
ইয়ারমিন রহমান, মোবারক হোসেন, মতিন খাঁ, মো. রাজ্জাক, হাসানুজ্জামান, মো. মাসুদ রহমান, মো. মনিরুল, আফজাল, আল আমিন, আমান আলী, হাসিব হাসান ও কবির হোসেন প্রমুখ।
নবনির্বাচিত আহ্বায়ক পারভেজ মোশাররফ ও সদস্য সচিব মিজানুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিশেষভাবে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব তওসীফ মুস্তফা তকীকে ধন্যবাদ জানান।
এছাড়াও, তারা ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেপির রাজশাহী মহানগর আহ্বায়ক ও রাজশাহী-০২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মো. জুয়েল হোসেন এবং মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদকে।




