আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

কেশরহাট পৌরসভায় ৮ নং ওয়ার্ডে যুবদলের কর্মীসভা – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে (২৩ অক্টোবর) হরিদাগাছি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: শফিকুল হক মিলন।

পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তারেক আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক রাইসুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য শাহজাদা, কেশরহাট পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা।

সভায় আরো উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ, আনারুল ইসলাম, মাহফিজুল ইসলাম মাফি, প্রভাষক উমর ফারুক, শহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আজাম্মেল হক, মামুন অর রশিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকলে আগামী নির্বাচনে নিজ এলাকার ভোট কেন্দ্রে বিএনপির কমিটি তৈরি করে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গিকার প্রত্যয় করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *