আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ষড়যন্ত্রকারীরা নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নয়ন – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, নাটোর: কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, ‎আগামীতে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিনত করবেন তারেক রহমান। একটি স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন হলে নির্বাচনের ফলাফল কি হতে পারে সেটা ষড়যন্ত্রকারীরা আগেই জেনে গেছে। তাই তারা নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় নাটোরে যুবদলের সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম নয়ন বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি, ওরা তখন সংস্কারের কথা বলে, আমরা যখন নির্বাচনের কথা বলি ওরা তখন ন্যায় বিচারের কথা বলে, এর আগে আমরা যখন গনতন্ত্রের কথা বলতাম ফ্যাসিবাদির মুখপাত্ররা অন্য কথা বলতো।

নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহামুদ সালেহীন, সাবেক সহ সাধারন সম্পাদক তারিকুল ইসলাম টিটু,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ দিপু,
জেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুব দলের নেতৃবৃন্দ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *