আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

পুলিশের বাধায় জাতীয় পার্টির সম্মেলন পণ্ড – Padmatimes24

: পুলিশের বাধার কারণে দিনাজপুর শহরে জাতীয় পার্টির জেলা কমিটির কর্মী সম্মেলন পণ্ড হয়ে গেছে। বাধ্য হয়ে দলটি পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যেই কর্মসূচি সীমিত করে।

শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কর্মী সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর আগেই পুলিশ প্রেস ক্লাবে জড়ো হওয়া নেতাকর্মীদের জোরপূর্বক বের করে দেয় -এ অভিযোগ করেছেন দলটির নেতারা।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, সম্প্রতি শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে ‘রাজনৈতিক হুমকি’ রয়েছে। এছাড়া সমাবেশের জন্য প্রশাসনের অনুমতি না থাকায় তারা বাধা দিয়েছেন।

কর্মী সম্মেলনে যোগ দিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

পুলিশের বাধা নিয়ে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নিরাপত্তার অজুহাতে আমাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। পরে ছোট পরিসরে পার্টি অফিসের সামনে ১৫-২০ মিনিট দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছি।”

প্রেস ক্লাবে সম্মেলন করতে না পেরে নেতাকর্মীরা পরে কোতোয়ালি থানার সামনে জেলা কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সমাবেশে মহাসচিব শামীম পাটোয়ারী বলেন, “তিন-চার মাস ধরে জাতীয় পার্টিকে বাধা দেওয়া হচ্ছে। যত বাধা আসে, পরেরবার আরও বেশি লোক নিয়ে আসব। উত্তরবঙ্গ অচল করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা আইন ও গণতন্ত্রকে সম্মান করি।”

তিনি আরও বলেন, “কিছু দল আমাদের দোসর বলে। কারণ, জাতীয় পার্টি ভোট করলে তাদের হিসাব এলোমেলো হয়ে যাবে। জাতীয় পার্টি ৪০ বছরের পুরোনো দল- কেউ ভোটের মাঠ থেকে সরিয়ে দিতে পারবে না। জাতীয় পার্টিকে ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই সরকার টিকবেও না, আবারও গণবিপ্লব হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *