আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

৩০ নভেম্বর জামায়াতসহ আট দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:  জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং সেই আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। আগামী ৩০ নভেম্বর বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার এবং অন্য দলগুলোর বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নিবেন। সমাবেশে বক্তব্য রাখবেন আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজশাহী মহানগর জামায়তে ইসলামীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল। তারা আশা প্রকাশ করেন যে, সমাবেশে দুই থেকে আড়াই লাখ লোকের সমাগম হবে।

এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মসলিস, খেলাফত মসলিস, খেলাফত আন্দোলন, নিজামী ইসলামী পার্টি, বাংলাদেশ ডেপলমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রীক পার্টির রাজশাহী জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *