
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাটিকাটা ভাঁটা জনকল্যাণ সংঘের ক্লাব মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুবদল সভাপতি শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ রেজাউলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।




