আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়ার আহ্বান সরকারের

: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার জুমার পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শুক্রবার বাদ জুমা সকল মসজিদে দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মীয় আচার অনুযায়ী বিশেষ প্রার্থনার কথাও উল্লেখ করা হয়।

দেশের সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *