
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।”
শনিবার (১৬ আগস্ট) নাটোরের ভূষণগাছায় চারদিনব্যাপী মহা নামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, সবাই নিরপেক্ষ নির্বাচন চায়, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী ও দলকে ক্ষমতায় বসাতে পারে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।




