আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

উপদেষ্টারা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক: রাজশাহীতে সারজিস – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। তিনি মনে করেন, দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল, তাই তাদের উচিত সেই বিশ্বাসকে সম্মান করা।

সোমবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, “উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে নিরাপদভাবে পদত্যাগ করতে পারে, তা ভাবছেন। কিন্তু তারা যেন চুপি চুপি দায়শূন্যভাবে চলে না যায়। নির্বাচনের মধ্য দিয়ে চলে যাওয়া সম্মানের নয়।”

উপদেষ্টাদের আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন সারজিস আলম। তিনি জানান, “ফেব্রুয়ারীর মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, সেই ঘোষিত সময়ে নির্বাচনে যেতে কোনো বাধা নেই এনসিপির।”

সারজিস আলম বলেন, “বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে, আগের মতোই ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।”

এর আগে সারজিস আলম রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করেন। এরপর দলের কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *