
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকাল ৪ টার দিকে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে সমাবেশ ও প্রধান সড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ,জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ সহ জামায়েত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করা ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সরকারের দায়িত্ব। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ শেষে জামায়েতর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ময়দানে এসে শেষ হয়।




