আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

রাজশাহীতে ছাত্রশিবিরের বিক্ষোভ – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক: জুলাইসহ দেশের সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।

বুধবার (১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাজশাহী জেলা (পূর্ব) সভাপতি মোহাম্মদ রুবেল আলী, জেলা (পশ্চিম) সভাপতি রেজওয়ান প্রমূখ। মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা বলেন, “জুলাইসহ দেশের বিভিন্ন সময়ে সংঘটিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক চলমান নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *