আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীকে পরিবর্তন করে ৭৫টি দলীয় মামলার আসামি আজাদ হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রোববার বিকেলে উপজেলার ঝিকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সমর্থকরা অংশ নেন।

এসময় জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল সিপলু, উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আওলীয়া, জেলা যুবদল নেতা আকরাম হোসেন ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান মনোনীত প্রার্থী এম. আকবর আলী বয়সজনিত কারণে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন। তার বয়স ৯৫ বছরের বেশি হওয়ায় চলাফেরায় অন্যের সহায়তা প্রয়োজন হয়। এই অবস্থায় নির্বাচনী মাঠে সক্রিয় থাকা তার পক্ষে প্রায় অসম্ভব। মনোনীত হওয়ার পর থেকে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। গঠনমূলক সমালোচনা করলে তিনি উদ্ধত ভঙ্গিতে ‘ভোটের দরকার নেই’ বলে মন্তব্য করেন। এর আগেও নির্বাচন করে তিনি জামানত হারিয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *