আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

আনোয়ার হোসেন উজ্জ্বলের নেতৃত্বে বাঘায় বিএনপির ৩১ দফা প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : চারঘাট-বাঘায় বিএনপির রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম তরুণদের অনুপ্রেরণা ও জনগণের আস্থার প্রতীক মো. আনোয়ার হোসেন উজ্জ্বল। মাঠপর্যায়ে তার নিরন্তর কাজ, সংগঠনে শৃঙ্খলা ও কর্মী-সমর্থকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এলাকায় বিএনপির জনপ্রিয়তা দ্রুত বিস্তৃত হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকসহ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা তাকে চারঘাট-বাঘার মানুষের কাছে একজন শিক্ষিত, সংগঠিত ও গ্রহণযোগ্য নেতায় পরিণত করেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তার নির্দেশনায় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে তুলে ধরে ব্যাপক প্রচারণা চালানো হয়। এ সময় ইউনিয়নের ব্যস্ত বাজার, রাস্তার মোড়, দোকানপাট ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করা হয়।

৩১ দফার মূল বক্তব্য, জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং পরিবর্তন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

এ বিষয়ে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির ৩১ দফা সময়োপযোগী সিদ্ধান্ত। চারঘাট-বাঘায় বিএনপির এই জনপ্রিয়তা উজ্জ্বল ভাইয়ের যোগ্য নেতৃত্বের ফল।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দাবি এ আসনে ধানের শীষ প্রতীকে মো. আনোয়ার হোসেন উজ্জ্বলকে দেখতে চায় স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফদৌলা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মামুন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল, বাঘা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সেন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *