আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

বাগমারায় দিনব্যাপী জামায়াতের প্রশিক্ষণ শিবির – Padmatimes24

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াতের অগ্রসর কর্মীদের নিয়ে এক দিনের শিক্ষা শিবির (টিসি) আয়োজন করা হয়। শনিবার (২ আগস্ট) ভবানীগঞ্জ বাজারে জামায়াতের কার্যালয়ে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

কুরআন-হাদীসের আলোকে জীবন গঠনের শিক্ষা, আদর্শিক চেতনা ও দ্বীনি দায়িত্ববোধ তুলে ধরা হয় এই শিক্ষা শিবিরে। এই শিবিরে আলোচকরা বর্তমান রাজনীতি ও ইসলামী আন্দোলনের গতিপ্রকৃতি বিশ্লেষণ ও সে অনুযায়ী কর্মিদের পথনির্দশনা প্রদান করেন। এই আন্দোলন কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম—আত্মগঠনের, সমাজ গঠনের এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার।

এ ধরনের শিক্ষা শিবিরে মূলত কর্মিদের আত্মশুদ্ধি, ব্যক্তিগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করা হয়।

উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুনের ব্যবস্থাপনায় এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী বিভাগের সভাপতি মাওলানা ইসমাইল আলম আল হাসানী। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ। প্রধান আলোচক ছিলেন, মানবসম্পদ বিভাগ রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক কামারুজ্জামান।

এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার নায়েবে আমীর ও সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক অহিদুল ইসলাম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *