আস্থায় বাংলা

প্রচলিত ধারায় নয়, সত্যই লক্ষ্য

রাজনীতি

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান – Padmatimes24

: বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা অত্যাবশ্যক। প্রতিটি মানুষের ভেতরে সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা” বিষয়ক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারেক রহমান বলেন, “বিএনপির লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে তার নিজস্ব দক্ষতা অনুযায়ী গড়ে তোলা। কেউ হাদিসে বা কেরাতে ভালো, কেউ খেলাধুলা বা অংকে ভালো—সবার প্রতিভা বিকশিত করার সুযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা অপরিহার্য। “নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিএনপি জনগণের সামনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে,” উল্লেখ করেন তিনি।

তারেক রহমান জানান, দেশের বিদ্যমান শিক্ষা কাঠামোকে আধুনিক যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিএনপি ইতোমধ্যেই শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করেছে। “এই টিম শিক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে,” বলেন তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *