
নিজস্ব প্রতিবেদক, বাগমারা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। এসময় দ্বীপনগর বাজারসহ আশপাশের বিভিন্ন মোড়ে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগ শেষে দ্বীপনগর গ্রামের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মাস্টার, অধ্যাপক এনামুল হক, সমির উদ্দিন, শাহিন রেজা, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরকার, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য আখতারুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জজ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব হবে। এজন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




